বুধবার বিশ্ব বাজারে আসছে রিয়েলমি ৬

১০ মার্চ, ২০২০ ১৯:৪৩  
করোনা ভাইরাসের কারণে এবার ওয়েবে এবং  ফ্লিপকার্টে অবমুক্ত হচ্ছে রিয়েলমি ৬।  বুধবার (১১ মার্চ) থেকে বিশ্ব বাজারে পাওয়া যাবে চীনা কোম্পানির তৈরি এই নতুন স্মার্টফোনটি। এদিন থেকেই ফোনটি অফলাইনসহ  রিয়েলমি ডটকম এবং ফ্লিপকার্ট ডট কম থেকে কিনতে পারবেন রিয়েলমি পরিরাবের সদস্যরা। রিয়েলমি ৬ সিরিজের স্মার্টফোনটি ৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে। ৬৪ জিবির ফোনটির দাম পড়বে ১২ হাজার ৯৯৯, ১২৮ জিবির ফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ এবং ১২৮ জিবির ফোনটি দাম হলো ১৫ হাজার ৯৯৯ টাকা। এই ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লেসহ 90Hz রিফ্রেশ যুক্ত করা হয়েছে। আর সামনের দিকে রয়েছে অতিরিক্ত ১৬ মেগা সেলফি ক্যামেরা।